লিরিক্স

শিরোনামঃ আমার মনের ফুলদানীতে
কন্ঠঃ শেখ ইশতিয়াক
অ্যালবামঃ নীলাঞ্জনা

আমার মনের ফুলদানীতে
রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে
মনেরও মতন

তুমি যেন ভুল বুঝোনা আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে
মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল
বেলি-গোলাপ-গন্ধরাজ আর সুবাসী বকুল

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে
তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে তরণী যেমন

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

SHARE