লিরিক্স

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না ।
এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না ।।
বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি-
এবার বলো আমর মনের কোণে দেবে ধরা, ছলবে না ।।
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়-
সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা- ঝরলে তোমার কৃপার কণা
তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না ?।

...
string(0) ""
string(0) ""
array(2) {
  ["title"]=>
  string(19) "Rabindranath Tagore"
  ["link"]=>
  string(52) "https://dev.lyrics71.net/artist/rabindranath-tagore/"
}