লিরিক্স

শিরোনামঃ সুন্দর সুবর্ণ
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন

সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

থাকবে নাকো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।।

আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।।

...
string(0) ""
string(0) ""
array(2) {
  ["title"]=>
  string(13) "Sabina Yasmin"
  ["link"]=>
  string(46) "https://dev.lyrics71.net/artist/sabina-yasmin/"
}