লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ তুমি চলে যাও
কন্ঠঃ তপু
কথাঃ তপু
সুরঃ তপু
কম্পোজিশনঃ রাফা
অ্যালবামঃ সে কে (Rafa ft Topu)

বন্ধু আড্ডা গান চারিদিকে প্রাণ কত প্রাণ
তারই মাঝে বসে হাসি করি অনুভুতির অপমান
বলে ভুলে যাও, ভুলে যাও, ভোলা হোলনা তাও
মুখে বলি ভুলে গেছি, বলি গল্পটা পাল্টাও
তুমি চলে যাও একা বাঁচা কি শেখাও
পৃথিবীটা কার তোমার না আমার বলে দাও।

নিজের সাথে যুদ্ধ আমার, আমি শত্রু আমি হাতিয়ার
চাইছো তুমি পারবেনা তো, করতে উপকার
আজকে আমি যুদ্ধে জয়ী, নিজের সপ্ন নিজেই গড়ি
তুমি আমার বাঁচতে শেখার প্রথম হাতেখড়ি

স্বপ্নের শুরুতে তুমি, কিছুদূরও ছিলে তুমি
মাঝ পথে চলে গেলে, শেষটা করবে কে?

এতো নয় অভিযোগ, এ নয় হতাশা,
শুরুটাতে ছিলে তুমি এই কি বেশি না।

Below lyrics content