Shesh Bole Kichhu Nei (শেষ বলে কিছু নেই)
লিরিক্স
শিরোনামঃ শেষ বলে কিছু নেই
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
যখন মনের ভেতর সূর্যটা হঠাৎ ডুবে যায়,
যখন আশা ভরসা সব রাস্তা হারায়।
যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়,
যখন বাসের ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয়।
জেনো তোমার মতই আমি ঠাকরে বেড়াই
জেনো তোমার মতই আমারও বন্ধু একটা চাই।
যেমন মাঝ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়,
ওরে মানুষ যথন আছে তখন হাত জুটে যায়।
শেষ বলে কিছু নেই।
শেষ বলে কিছু নেই।
শেষ যেখানে, জেনো শুরু সেখানে।