লিরিক্স

আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে !
সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে ।।
গাছেরা ভরে নিল সবুজ পাতায়,
ধরণী ধরে নিল আপন মাথায় ।
ছেলেরা সকল গায়ে নিল মেখে,
পাখিরা পাখায় পাখায় নিল এঁকে ।।
ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে,
মায়েরা দেখে নিল ছেলের মুখে ।
সে যে ওই দুঃখশিখায় উঠল জ্বলে,
সে যে ওই অশ্রুধারায় পড়ল গলে ।
সে যে ওই বিদীর্ণ বীর-হৃদয় হতে
বহিল মরণরূপী জীবনস্রোতে ।
সে যে ওই ভাঙাগড়াব তালে তালে
নেচে যায় দেশে দেশে কালে কালে ।।

...
string(0) ""
string(0) ""
array(2) {
  ["title"]=>
  string(19) "Rabindranath Tagore"
  ["link"]=>
  string(52) "https://dev.lyrics71.net/artist/rabindranath-tagore/"
}