লিরিক্স

আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে ।।
শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ‘পরে ।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে ।।
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে–
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে ।
অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল —
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে ।
আজ এমন ক’রে কে মেতেছে বাহিরে ঘরে ।।

...
string(0) ""
string(0) ""
array(2) {
  ["title"]=>
  string(19) "Rabindranath Tagore"
  ["link"]=>
  string(52) "https://dev.lyrics71.net/artist/rabindranath-tagore/"
}