Aji Jhorer Rate (আজি ঝড়ের রাতে)
লিরিক্স
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার ।।
আকাশ কাঁদে হতাশসম,
নাই যে ঘুম নয়নে মম-
দুয়ার খুলি হে প্রিয়তম,
চাই যে বারে বার ।।
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই ।
সুদূর কোন্ নদীর পারে
গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে
হতেছ তুমি পার ।।
string(0) ""
string(0) ""
array(2) {
["title"]=>
string(19) "Rabindranath Tagore"
["link"]=>
string(52) "https://dev.lyrics71.net/artist/rabindranath-tagore/"
}