লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ গৃহবন্দী
কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ দেলোয়ার আরজুদা শারাফ
সুরঃ অভি আকাশ
কম্পোজিশনঃ মুশফিক লিটু

তোরে আমি ভালোবেসে এখন গৃহবন্দী
একলা ঘরে আহাজারি কষ্ট প্রতিদ্বন্দ্বী
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই

মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই

তোর হতে, তোরে পেতে আমরণ অনশন
জানলো না কেউ আমার ভেতর
আমারই নির্বাসন
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই

মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই

তোর হয়ে যাবো সয়ে নিদারুন প্রহসন
বুঝলো না কেউ আমার এ মন
এ বুকে কী দহন
চোখের ভেতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই

মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই
মনের ভেতর তোর জন্যেই
মনটা আমার পুড়াই

Below lyrics content