লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ নেশা
কন্ঠঃ আরমান আলিফ
কথাঃ আরমান আলিফ
সুরঃ আরমান আলিফ
কম্পোজিশনঃ চন্দ্রবিন্দু

তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা।
তোমার মতো থাকলা
তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।

থাকতে হবে তোমায় ছাড়া, কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।

আমি যেনো কোনদিনও সিগারেট না ছুঁই,
বলতা তুমি করতা শাসন
লাগতোরে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতি
কই গেলো কই?

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায়, নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো,
খবর নিও না।

Below lyrics content