লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আবার দেখা হবে
কথাঃ প্রিন্স মাহমুদ
কন্ঠঃ খালিদ
সুরঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ শক্তি

বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা
বিরহে নিহিত সেই শোক বারতা
যখন আমি থাকবো না তোমার কাছে
আমায় পাবে গীতিকবিতা মাঝে
যাবার বেলায় শুধু সান্ত্বনা নয় কান্না
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়

অশ্রু মুছে তুমি তাকাবে
মনকে আলোকিত করবে
তোমার অশ্রু আমায় দূর্বল করে দেয়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়

হৃদয়ের না বলা কথা
সে আমার না লেখা বারতা
মেঘকে দূত করে পাঠাবো কখনো তোমায়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়

Below lyrics content