Tomarei Koriachi Jiboner Dhrubotara (তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা)
লিরিক্স
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ।।
যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ।।
তবু মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা ।
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমি সে হয় সারা ।।