লিরিক্স

শিরোনামঃ তুমি বাংলার ধ্রুবতারা
কথাঃ কামাল চৌধুরী
সুর ও সঙ্গীতঃ নকিব খান
সমবেত সঙ্গীত

তুমি বাংলার ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

তুমি বাংলার ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

তোমার স্বপ্নে পথচলি আজো
চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে
জেগে আছে কোটি প্রাণ||

তুমি বাংলার ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

বাংলা মায়ের রক্ত পলাশ
হৃদয় পদ্ম তুমি
তোমার নামে গর্বিত জাতি
আমার জন্মভূমি।।

তোমার স্বপ্নে পথচলি আজো
চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে
জেগে আছে কোটি প্রাণ||

তুমি বাংলার ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর ||

পদ্মা মেঘনা মধুমতি জলে
স্মৃতির নাও ভাসে
তোমার মহিমা দিগন্তে দেখি
মুক্তির নিঃশ্বাসে।।

তোমার স্বপ্নে পথচলি আজো
চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে
জেগে আছে কোটি প্রাণ||

তুমি বাংলার ধ্রুবতারা
তুমি হৃদয়ের বাতিঘর
আকাশে বাতাসে বজ্রকণ্ঠ
তোমার কণ্ঠস্বর

...
string(0) ""
string(0) ""
array(2) {
  ["title"]=>
  string(14) "No Information"
  ["link"]=>
  string(0) ""
}