Amay Gethe Dao Na Mago (আমায় গেঁথে দাওনা মাগো)
লিরিক্স
শিরোনামঃ আমায় গেঁথে দাওনা মাগো
কথাঃ নজরুল ইসলাম বাবু
সুরঃ আলাউদ্দিন আলী
কন্ঠঃ রুনা লায়লা
আমায় গেঁথে দাও না মা’গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।
আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই,
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই।
দেবো তারই সমাধিতে আমি
তোমার হাতের মালা,
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাও না মা’গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।
তারই শোকে কোকিল ডাকে
ফোঁটে বনের ফুল
ফুল ফাগুনের মধুর তিথি
কেঁদে হয় আকুল।
আজও তারই স্মরণ করে সবাই
সাজাই ফুলের ডালা,
ভাই হারানোর জ্বালা।
আমায় গেঁথে দাও না মা’গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।