লিরিক্স

শিরোনামঃ আদরে থেকো
কন্ঠঃ অনুপম রয়
কথাঃ প্রীতম
সুরঃ অমিত চ্যাটার্জী
নাটকঃ আদরে থেকো

আমার ভাঙা ঘর দোরে তোমার চলাচল
দেখো বুকে ডেকে আনে গানের স্কুল
ঘামে ভেজা পথে যত অসুখের দল
স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল

আমি হেঁটে যাই, ছায়াপথে প্রায়
পাঁজরে কোড়াই,
জেগে থাকা তারাদের ডাকনাম

এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো

চেনা নুড়ি পথে অচেনা কোলাজ
আবছায়া ঢাকে নিয়নের সাজ

আমি হেঁটে যাই, ছায়াপথে প্রায়
পাঁজরে কোড়াই,
জেগে থাকা তারাদের ডাকনাম

এই গলির বন্দরে মোহনা রেখো
ছুঁয়ে ছুঁয়ে তাকে আদরে থেকো

SHARE