লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আকাশ মেঘে ঢাকা
কন্ঠঃ চিত্রা সিং
কথাঃ পুলক ব্যানার্জী
সুরঃ জগজিৎ সিং

আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে

সেদিনও এইখানে
সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারও
ছিলো যে আসা যাওয়া
যুঁথির সুরভিতে
আঙ্গিনা ছিলো ভরে

এখনো সেই স্মৃতি
বুকেতে বয়ে চলি
নিজেরও সাথে আমি
নিজেই কথা বলি

স্মৃতির মনিমালা
সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি
ভুলিনিতো কিছু আমি
এখনো বসে আছি
হারানো খেলা ঘরে

আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে

Below lyrics content