লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আমি না লইলাম আল্লাজির নাম
হাছন রাজা

আমি না লইলাম আল্লাজির নাম
না কইলাম তার কাম
বৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলাম
ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া
আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া
নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ
এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ
আশয় বিষয় পাইয়া হাছন (তুমি) কর জমিদারি
চিরকাল থাকিবেনি হাছনরাজা লক্ষ্মণছিরি
কান্দে কান্দে হাছন রাজা, কী হবে উপায়
হাসরের দিন যখন পুছিবে খোদায়
ছাড় ছাড় হাছন রাজা, এই ভবের আশ
(কেবল) এক মনে চিন্তা কর, হইতাম বন্ধের দাস

Below lyrics content