লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ বরষা
কন্ঠঃ কনা
কথাঃ শাহান কবন্ধ
সুরঃ ফোয়াদ নাসের বাবু
সঙ্গীতঃ ফুয়াদ
অ্যালবামঃ ফুয়াদ ফিচারিং কনা

মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, বরষা
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভেজে বরষা

চোখে কি তার ছায়া ফেলেছে
হৃদয়ের কাছে, ছোঁয়া মিলেছে
কাজল দীঘির ক্লান্ত বধির
তুলেছে যে ঢেউ
সুরের মায়ায় কোমল ছায়ায়
দেখেছে কি কেউ
স্বপ্ন চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায়, নাচে বরষায়
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভিজে বরষা

মনে কি তার আগল খুলেছে
আধারের কাছে, মূর্তি গড়েছে
মুগ্ধ চোখে সৃষ্টি সুখে
নদি ভিজে যায়
ঢেউয়ের তালে বানের জলে
মেশে মোহনায়
স্বপ্ন চোখে তার দৃশ্য এঁকে যায়
ভীরু ভীরু পায়, নাচে বরষায়
ডাকে কুয়াশা, ভিজে বরষা

দু’হাত তুলে কোমল সুরে, বরষা
দু’হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা, ভেজে বরষা

Below lyrics content