লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ ব্যাকরণ
কন্ঠঃ মিনার রহমান
অ্যালবামঃ আবার উড়তে শেখাও

জানো কী তুমি পৃথিবীতে
সেই একজন
বিশেষীত করতে যাকে
পাইনা বিশেষণ
জানো কী তুমি পৃথিবীতে
সেই একজন
বিশেষীত করতে যাকে
পাইনা বিশেষণ

তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন
সৃষ্টি করবো তোমার জন্য নতুন ব্যাকরণ
শুনতে কী পাও আমার কথা
বলছে এ মন
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন

দেখেছে চাঁদ যেদিন তোমায়
সেদিনের পর থেকে
রূপের লাজে
মেঘের ভাঁজে
লুকিয়েছে নিজেকে

বলতে পারো তুমি এত
সুন্দর কেন হলে
দিনের পর দিন
ডুবে জ্বলেছি, মুগ্ধতার অথলে

চেনা কী আছে পৃথিবীতে
তুমি সেই জন
বিশেষীত করতে যাকে
বিশেষণ প্রয়োজন

তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন
সৃষ্টি করবো তোমার জন্য নতুন সমীকরণ
শুনতে কী পাও আমার কথা
বলছে এ মন
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন

দেখেছে চাঁদ যেদিন তোমায়
সেদিনের পর থেকে
রূপের লাজে
মেঘের ভাঁজে
লুকিয়েছে নিজেকে

শুনতে কী পাও আমার কথা
বলছে এ মন
তোমার জন্য নতুন কিছু শব্দ প্রয়োজন

দেখেছে চাঁদ যেদিন তোমায়
সেদিনের পর থেকে
রূপের লাজে
মেঘের ভাঁজে
লুকিয়েছে নিজেকে…

Below lyrics content