লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ চাঁদের হাট
কন্ঠঃ তাহসান
সঙ্গীতঃ তাহসান
অ্যালবামঃ ক্রীতদাসের নির্বাণ

রাতকে বলো চাঁদের হাটে স্বপ্ন বেচবে কি?
আমার আছে লাল নীল হলুদ স্বপ্নের ঝাড়বাতি
আঁকা বাঁকা রঙ-বেরঙের স্বপ্ন সুতোয় বাঁধা
আজব মানুষ, লালচে ফানুস
ভাবনাগুলো সাদা

চাঁদের হাটটা ছাদ পেরুলেই নয়তো ভীষণ দূরে
চুপটি করে ছুটবি সেথায় আমার হাতটা ধরে।
চাঁদের হাটে বেচবো তোকে,
কিনবো আবার প্রেমের দরে
কল্পলোকে গল্প শুনে আসবে ফিরে অলস ভোরে

Below lyrics content