লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ ছোটদের বড়দের সকলের
গীতিকারঃ খাদেমূল ইসলাম বসুনিয়া
সুরকারঃ খাদেমূল ইসলাম বসুনিয়া
শিল্পীঃ রথীন্দ্রনাথ রায়

ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।

লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে।।
মন্দির, মসজিদ, গীর্জার আবাহনে।।
বাণী শুনি একই সুরের।

চাষাদের মজুরের ফকিরের
ফকিরের নিঃস্বের গরিবের
আমার এ দেশ, সব মানুষের, সব মানুষের।
বড়দের ছোটদের সকলের
আমার এ দেশ সব মানুষের।

Below lyrics content