লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ একবার যেতে দে না
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ

একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।।
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়।

পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে।
গল্প কথার পানশী ভিড়ে
রুপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়।

ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে।
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।

Below lyrics content