লিরিক্স
শিরোনামঃ কতদিন দেখেনি দু’চোখ
কন্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ প্রিন্স মাহমুদ
সুরঃ আইয়ুব বাচ্চু
অ্যালবামঃ এখনও দু’চোখে বন্যা
এই রুপালি রাত, তারার মেলায়
উঁকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায়।
মন, প্রয়োজন অনুভবে অপার
নিবিড় এক বাঁধনের বন্যায়
দূরে আছে আমারি আশায়
কতদিন দেখেনি দু’চোখ
নির্ঘুম চোখ
বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়
এই রাত এমন রাত, এখানেই সব বলা যায়
খুলে দাও মনের দ্বার, দেখো আছি পাশে তোমার
ভালোলাগা সব নিয়ে সাদা মেঘ ঊড়ে যায়
তুমি পাবে ছোঁয়া তার, পাঠালাম যা তোমায়
কতদিন দেখেনি দু’চোখ
নির্ঘুম চোখ
বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়
মায়াময় এই রাতে, শীষ দিয়ে যায় যে হাওয়া
তোমারি জন্য গান, তোমাতেই পৃথিবী পাওয়া
জল জোছনার মাঝে ভালোলাগা ছড়ালাম
অনুরণ থেকে যাবে তোমারি ভাবনায়
কতদিন দেখেনি দু’চোখ
নির্ঘুম চোখ
বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ, ভাবছো আমায়
string(3) "824"
string(22) "Ekhono Du Chokhe Bonna"
array(2) {
["title"]=>
string(12) "Ayub Bachchu"
["link"]=>
string(45) "https://dev.lyrics71.net/artist/ayub-bachchu/"
}