লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ মলয় বাতাসে
কন্ঠঃ সাহানা বাজপেয়ী
কথাঃ দ্বিজেন্দ্রলাল রায়

আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরনে করিবো স্নান।

কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্নসৃজন,
স্বর্গের পরী হবে সহচরী,
দেবতা করিবে হৃদয়দান।

সন্ধ্যার মেঘে করিবো দুকূল,
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার।

বাষ্পের সনে আকাশে উঠিব
বৃষ্টির সনে ধরায় লুটিব
সিন্ধুর সনে সাগরে ছুটিব
ঝঞ্ঝার সনে গাহিব গান।

Below lyrics content