লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ নোঙ্গর তোল তোল
গীতিকারঃ নয়ীম গহর
সুরকারঃ সমর দাস
শিল্পীঃ কোরাস

নোঙ্গর তোল তোল
সময় যে হল হল
নোঙ্গর তোল তোল।।

(হেইয়া রে, হেইয়া হো,
ও মাঝি ভাই, মাঝি ভাই)

হাওয়ার বুকে নৌকা এবার জোয়ারে ভাসিয়ে দাও,
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও,
সমুখে এবার দৃষ্টি তোমার
পেছনের কথা ভোল।।

দূর দিগন্তে সূর্য রথে দৃষ্টি রেখেছ স্থির,
সবুজ আশার স্বপ্নেরা আজ, নয়নে করেছে ভিড়,
হৃদয়ে তোমার মুক্তির আলো,
আলোর দুয়ার খোল।।

Below lyrics content