Agune Holo Agunmoy (আগুনে হল আগুনময়)

আগুনে হল আগুনময় । জয় আগুনের জয় ।। মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক-না পুড়ে, মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয় ।। আগুন এবার চলল রে সন্ধানে কলঙ্ক তোর কোন খানে যে লুকিয়ে আছে প্রাণে । আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক রে মুছে, চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয় ।।

Read More →

Aji Nahi Nahi Nidra (আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে)

আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে। তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোঢ়হাতে।। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে। দ্বার খোলো হে দ্বার খোলো- প্রভু, করো দয়া, দেহ দেখা দুখরাতে।।

Read More →