Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Antare Jagichho Antarjami | অন্তরে জাগিছ অন্তর্যামী
অন্তরে জাগিছ অন্তর্যামী । তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ।। সংসারসুখ করেছি বরণ, তবু তুমি মম জীবনস্বামী ।। ন জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গরবে অসীম জগতে । তব স্নেহনেত্র জাগে ধ্রুবতারা, তব শুভ আশিস আসিছে নামি ।।
Read More →
Antar Mamo Bikoshito Karo | অন্তর মম বিকশিত করো
ভৈরবী । একতাল অন্তর মম বিকশিত করো অন্তরতর হে- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ।। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে ।। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে ।। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ । সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ । চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো […]
Read More →
Anek Pawar Majhe Majhe | অনেক পাওয়ার মাঝে মাঝে
অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।। দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা, বাহির হতেই তাদের যাওয়া আসা । কখন আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা, সে যেন মোর চিরদিনের চাওয়া ।। হারিয়ে-যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে রইল গাঁথা […]
Read More →
Anek Diyechho Nath | অনেক দিয়েছ নাথ
অনেক দিয়েছ নাথ, আমায় অনেক দিয়েছ নাথ, আমার বাসনা তবু পুরিল না- দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না, গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না ।। দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন, সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরনী । এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে- তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না ।।
Read More →
Anek Diner Shunyota Mor | অনেক দিনের শূন্যতা মোর
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে- মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধরবে ।। বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী দিক পরানে আনি- ডাকো তোমার নিখিল-উৎসবে ।। মিলনশতদলে তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে । সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার, খুলাও রুদ্ধদ্বার- পূর্ণ করো প্রণতিগৌরবে ।।
Read More →