লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ সম্মোহন
কন্ঠঃ রুবায়েত চৌধুরী
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ ঊনমানুষ

বিক্ষত এই সময়ে
শান্ত অভিব্যক্তির আড়ালে
বেঁচে থাকে ভয়ের রাজ্য
অবচেতনায়

কায়ার আবরণে
ইন্দ্রিয়ের শেষ প্রান্তে
কাল্পনিক শিহরন জাগায়
অনেক ভোরের ভুল স্বপ্ন

কে তুমি ? কে আমি
কেন এই পরাজয়
সত্যগুলো ধুলোয় ঢাকে
মিথ্যা কোন প্রলয়

মুখগুলো সব লুকিয়ে থাকে
ভীত চোখে কাঁদে
সামনে পথ অনেক দূরে
সম্মহনে

কে তুমি ? কে আমি ?
কেন এই পরাজয় ?
সত্যগুলো ধুলোয় ঢাকে
মিথ্যা কোন প্রলয়

সত্যগুলো ধুলোয় ঢাকে
মিথ্যা কোন প্রলয়

Below lyrics content