Tomay Chaowar Golpo (তোমায় চাওয়ার গল্প)
লিরিক্স
শিরোনামঃ তোমায় চাওয়ার গল্প
কথাঃ আনোয়ার হোসাইন আদর
সুরঃ তাহসীন আহমেদ
কন্ঠঃ তাহসীন আহমেদ
নাটকঃ মন মন্দিরে
কিভাবে বলো, এড়িয়ে যাই আর
কেন এভাবে তোমায় চায় মন
হয়তো সময়, আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ
শুনতে চেয়ে শুনেছি বেশি আরও
যতটুকু ভেবেছিলাম আমি চাই
পেরিয়েছে মন সীমানা তারও।
অভিমানী এই বিকেল ফুরোলে
হতে পারে একটা-দুটো ভুল..
হাওয়া ঘেঁষে ছুঁয়ে যেতে পারে
তোমার আমার তৃষ্ণার্ত আঙুল।
যতদূর খুঁজি.. দুচোখ বুজে
তুমি ছবি আঁকো ভাবনারও।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে শুনেছি বেশি আরও
যতটুকু ভেবেছিলাম আমি চাই
পেরিয়েছে মন সীমানা তারও।
কীভাবে বলো, এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়, আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও