Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
শিরোনামহীন ছেড়ে দিলেন তুহীন!

“প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
হাসিমুখ হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই”
সেই মায়াভরা কন্ঠ কি আর শোনা যাবে ‘শিরোনামহীন’ এর সঙ্গে?

১৯৯৬ সালের কথা। ইচ্ছে ছিল মনের সব সুর ভাসিয়ে দেওয়ার। সঙ্গী ছিল একটি অ্যাকুস্টিক গিটার। কীভাবে যেন তাঁর খোঁজ পেয়ে যায় আরো ক’জন। অল্পদিনেই বীজ থেকে আড়মোড়া দিয়ে ওঠে কুঁড়ি। দিনে দিনে ডালপালা গজিয়ে রূপ নেয় বৃক্ষে। বৃক্ষটির নাম দেওয়া হয় ‘শিরোনামহীন’। ফিউশন ঘরানার এক ব্যান্ড।
এই জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত, ভোকাল, তানযীর তুহীন হঠাৎ ব্যাক্তিগত কারনে আজ (৬ অক্টোবর) রাত ১০টার দিকে তাঁর নিজস্ব ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দেন যে তিনি আর ব্যান্ডের সাথে জড়িত নন।
তানজির তুহিন কিছুদিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছেন। কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন তিনি। আর একারনেই গত মাসের বেশ কয়েকটি কন্সার্টে শিরোনামহীন শিডিউল দেওয়া থাকলেও শেষ মুহুর্তে আর পারফর্ম করতে পারেনি। ডাক্তারের বিশ্রামের পরামর্শেই নাকি অন্য কোন কারণে ব্যান্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তা তিনি এখনো বিস্তারিত জানাননি।
নামঃ তানজীর তুহিন
স্ট্যান্সঃ ভোকাল
এক্স-ব্যান্ডঃ নীল
জন্মতারিখঃ ২৬ সেপ্টেম্বর
পেশাঃ আর্কিটেক্ট
শখঃ ছবি আঁকা, গান গাওয়া, টিভি দেখা, খাওয়া।