লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ ধাঁধার থেকেও জটিল তুমি
কথাঃ সুব্রত ঘোষ/ জয়জিৎ লাহিড়ী
সুরঃ সুব্রত ঘোষ/ জয়জিৎ লাহিড়ী
কন্ঠঃ গড়ের মাঠ
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
অ্যালবামঃ আবার বছর কুড়ি পরে

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট

স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং ঘেন্না কর ঘেন্না কর

গুনগানের হাজার বুলি শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন রঙ সবই অস্পষ্ট

সুখের থেকেও হাজার গুনে দুঃখ অনেক ভালো
তাইতো বলি আমায় বরং ঘেন্না কর ঘেন্না কর

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পার?
চিনতে যদি পেরেই থাকো ঘেন্না কর ঘেন্না কর

Below lyrics content