লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ সব প্লাস্টিকের পুতুল
কন্ঠঃ সানি
কথাঃ সানি, তানভীর
সুরঃ সানি
সঙ্গীতঃ আরাফাত মহসিন
নাটকঃ ২৬ দিন মাত্র

অনেক অনেক অনেকদিন পর দেখা হয়ে যাবে আমাদের
অনেক অনেক অনেকদিন পর ভুলে যাবো আমাদের ভুল
বিষণ্ণ এক বাতাসে উড়বে আমাদের খোলা চুল
অনেক অনেক অনেকটা পথ আসবো ফেলে পেছনে
অনেক অনেক অনেক হাহাকার থাকবে ঝুলে মেঘের ডানায়
স্মৃতির কাঁটা সব সরিয়ে শহরে ফুটবে গোলাপ
অনেকদিন অনেকদিন অনেকদিন পর

অনেক অনেক অনেকদিন পর শহরে নামবে বৃষ্টি
অনেক অনেক অনেকদিন পর শহরে নামবে বৃষ্টি
বৃক্ষেরা নতজানু
নালায় ভেসে যায়
নালায় ভেসে যায়
সব প্লাস্টিকের পুতুল…

Below lyrics content