Amra (আমরা)
লিরিক্স
শিরোনামঃ আমরা
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন (ইমন)
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আমার পৃথিবী
দু’জনকে আজ মনে হয় দু’গ্রহের
তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক
ছুটে যেতে চাই দূরে
অথচ তোমাকে এড়াতে পারিনা।
তবু খুঁজি জীবনের এই সময়ে
ভাবি তোমার স্পর্শে সুখি হব
অথচ ঐ চোখে ঘৃণার আগুন দেখে
লুকাতে চাই অদৃশ্য পাখির মত আমি।
কখন সময় হবে দূরত্ব বাড়াবার
আমি এসবের শেষ কথা জানি
কখনও সেই আলোয় মুখোমুখি হলে
কেউ কারো মুখ চিনবে না