লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ এখনও
কন্ঠঃ তাহসান
কথাঃ তাহসান
R-8 সংযোজনঃ আদনান খান
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আমার পৃথিবী

আমার এই আঁধার আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি
ছিল সবই তোমার আছে আজও তোমার
আঁধারের নির্জনতায়।

এই নির্ঘুম রাতে একা আমি
জানালার পাশে দাঁড়িয়ে
চিৎকার করে বলতে চাই তোমায় আমি
ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি
এখনও শুধু তোমায় ভালবাসি।

আমার এই ভোরের আলোয় ছুটে চলা
শুধুই কল্পনায় ছুঁতে চাওয়া
তুমি রাতের আঁধার ঘিরে এলে
তুমি আমার ভোরের আলোয় পাওয়া,
অন্তহীন এ পথে

এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে
লাল আকাশে চির ধরিয়ে
চিৎকার করে বলতে চাই তোমায় আমি
ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি
এখনও শুধু তোমায় ভালবাসি।

Below lyrics content