লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ কোথায়
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন (ইমন)
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আমার পৃথিবী

শহর ছাড়িয়ে দূরে, আরও দূরে
লাল মাটি, বুনো পথ, তোমার চিহ্ন পাবো?
আমি তো খুঁজছি কিছু মানবিক বোধ।
বৃষ্টিতে ধুয়ে যাক পাথর ঘর
রাত যেন নামে তার অন্ধকার নিয়ে
ফুলের জন্মে নেই তুমি, সূর্যের মৃত্যুতেও
নেই তুমি জলে, আছো হৃদয়ে।

Below lyrics content