লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ জোনাকি
কন্ঠঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়
সুরঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়
মুভিঃ পোস্ত

জোনাকি,
যায় গোনা কি?
ধরে একমুঠো
পুষবো নাকি?
কালো আকাশে
ভালো জোনাকি
তাই তারারা
আনবো নাকি?

আলোগুলো পেড়ে আনি
গাছ থেকে টুপ করে
গায়ে ফোটা সবকটা
সিরিয়াস মুখ করে
আজগুবি সন্ধ্যেটা
মিছিমিছি মস্করা
আলো-পোকা এলোমেলো
জ্বলে ওঠে ফসফরাস
এই ফিসফিস ফেইরীটেল
যায় শোনা কি?

শুধু জোনাকি
জ্বালে রংমশাল,
এই মায়াজাল
যায় বোনা কি?
দূরে আকাশে
ওড়ে জোনাকি
তাই তারারা
আনবো নাকি?

দু’হাত মেলে… হাওয়া সাইকেলে
দু’হাত মেলে… হাওয়া সাইকেলে

Below lyrics content