লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আলু পেঁয়াজের কাব্য
কন্ঠঃ শান
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব
মুভিঃ আয়নাবাজি

সূর্য যদি ওজন মাপে উঠে যেত রোজ
এই বাজারের যত ধার দেনা, সব হতো শোধ।
আজকে না হয় মেঘলা থাকুক, নাই বা নামুক বর্ষা
আজকে না হয় বসন্ত ফুলে সব হৃদয় খরচা
এই বাজারে আজ সবাই বেচুক ভরসা।

আজকে না হয় ছড়িয়ে ছড়াক
আলু পেঁয়াজের কাব্য
লাল টমেটো শাক পাশে রেখে,
তোমার কথা ভাববো।
এই বাজারে তোমায় ঘিরে আজ সব কাব্য।

সূর্য যদি ওজন মাপে উঠে যেত রোজ
এই বাজারের যত ধার দেনা, সব হতো শোধ।

Below lyrics content