Dhire Dhire Jaw Na Somoy (ধীরে ধীরে যাও না সময়)
লিরিক্স
শিরোনামঃ ধীরে ধীরে যাও না সময়
কন্ঠঃ অন্বেষা দত্ত গুপ্ত
কথাঃ অনম বিশ্বাস
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ আয়নাবাজি
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষণ রও না সময়
একটু পরে যাও
জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা
তবু হিসাব নিকাশ চুলোয় দিয়ে
দুঃখের সঙ্গে আড়ি নিয়ে,
করবো একটু বাড়াবাড়ি,
ভালো পাওয়ার কাড়াকাড়ি
যাক সব থেমে যাক
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটুক্ষণ রও না সময়
একটু পরে যাও