লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ মহারাজ
কন্ঠঃ বালাম
কথাঃ শাম্‌স
সুরঃ শাম্‌স
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ মহারাজ

সমাজ শিখরে আজ তুমি একা
তৃপ্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে…

ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবসরেও কি পরে মনে

হে মহারাজ, এসো আমাদের সমতলে,
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

তোমার দুপাশের মিথ্যে গুণবাহী
দেবে কি বাঁধা রাজা জনতার এ মিলনে
তবে কি জনগন আজ পথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে
হে মহারাজ

ক্ষমতার নিয়মে দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবসরেও কি পরে মনে

হে মহারাজ, এসো আমাদের সমতলে,
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে,
পাবে জীবন, যাকে বহুদুর গেছ ফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ…

Below lyrics content