লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ যাক না উড়ে
কন্ঠঃ মিলন মাহমুদ
কথাঃ সোহেল আরমান
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ এইতো প্রেম

যাক না উড়ে, যাক না উড়ে

যদি বনের পাখি, যদি বনের পাখি
পোষ না মানে, মনেরই ঘরে
যাক না উড়ে, যাক না উড়ে
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে

কাছে থাকলে বুঝবি কিরে
ওরে অবুঝ মন
এক দূরবীন দূরে গেলে
চিনবি আপনজন
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে

মায়ার জালে ঘুরবি মিছে
একা হবি যখন
এক আসমান উড়ে যাবে
মেঘলা রংঙের মন
তবু তারে রাখিস ধরে
হৃদয় জুড়ে যতন করে
পাখি তোরেই বাসবে ভালো
আসবে ফিরে, আসবে ফিরে

Below lyrics content