লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আমার মতে (পুরুষ কন্ঠ)
কন্ঠঃ রুপম ইসলাম
কথাঃ অনুপম রয়
সুরঃ অনুপম রয়
মুভিঃ হেমলক সোসাইটি

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম,
আমার মতে তোর মতন কেউ নেই ।

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায় ।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

—————————

শিরোনামঃ আমার মতে (মহিলা কন্ঠ)
কন্ঠঃ লোপামুদ্রা মিত্র
কথাঃ অনুপম রয়
সুরঃ অনুপম রয়
মুভিঃ হেমলক সোসাইটি

কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই ।
কতবার তোর কাঁচা আলাওয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই ।

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
হয়ত নদীর কোন বেগ,
রাখতে পারিনি অবশেষ।
অথবা আমার সব হাতগুলো ছারবার
পরেও খেলেছি এক দান,
বুঝিনি কিসের এত টান।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যায় ।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া।

Below lyrics content