লিরিক্স

শিরোনামঃ বাড়াবাড়ি
কথাঃ আসিফ ইকবাল
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
অ্যালবামঃ বাড়াবাড়ি

আমার ভেতরে আছো তুমি
আর তোমার ভেতরে আমি
চলোনা দুজন কিছু না ভেবে
অজানার পথে নামি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

দু:খের ভেতরে তুমি সুখী
আর সুখের ভেতরে দু:খী
দুচোখ বুজে চলোনা এবার
নিয়ে ফেলি ঝুঁকি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

কেনো মানবো বল এ শাসন
কেনো মানবো বারণ, অকারণ
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন…

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

ও আমার স্পর্শে থাকো তুমি,
তোমার স্পর্শে আমি

কাছাকাছি থাকার চেয়ে
আর কি আছে দামি

চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি

SHARE