লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ বাউন্ডুলে
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ ইমরান চৌধুরী
অ্যালবামঃ দেয়ালে দেয়ালে

ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে
মনের যত অবুঝ কথা
হয়না বলা খুলে
ভাবছি এবার সময় করে
যাবো তোমার বাড়ি
ভালোবাসি বলব তোমায়
ভেঙ্গে সব আড়ি

তুলে নেবো সেমিকোলন
কমা কিংবা দাড়ি

ছোট্ট করে পাই যদি
তোমার অনুমুতি
রাখবো না আর আড়াল করে
আমার অনুভুতি

তুলে নেবো সেমিকোলন
কমা কিংবা দাড়ি

তোমায় নিয়ে পাড়ি দেবো
রূপকথারই দেশে
ছায়া হয়ে থাকবো তোমার
পথের শুরু শেষে

তুলে নেবো সেমিকোলন
কমা কিংবা দাড়ি

ইচ্ছে গুলো আমার মত
একটু বাউন্ডুলে
মনের যত অবুঝ কথা
হয়না বলা খুলে
ভাবছি এবার সময় করে
যাবো তোমার বাড়ি
ভালোবাসি বলব তোমায়
ভেঙ্গে সব আড়ি

Below lyrics content