লিরিক্স

শিরোনামঃ নিজেদের মতে নিজেদের গান
কথাঃ অনির্বাণ ভট্টাচার্য
সুরঃ শুভদীপ গুহ
কন্ঠঃ অর্ক মুখার্জী, শুভদীপ গুহ, অনির্বান ভট্টাচার্য, স্নেহাদ্রিতা রায়, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, দেবরাজ ভট্টাচার্য, শম্পা বিশ্বাস, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, উজান চ্যাটার্জী, ঋতব্রত মুখার্জি, ঋদ্ধি সেন

তুমি পুরাণকে বলো ইতিহাস 
ইতিহাসকে বলল পুরানো
তোমার কাজ শিক্ষাকে লাঠি পেটা করে
মুর্খের জ্বালা জুড়ানো

তোমার ভক্তিতে দাগ রক্তের
তুমি কাউকেই ভালোবাসো না 
তুমি দেশে কী করতে এসেছো
দেশপ্রেমের কিছুই জানো না 
তুমি জানো না, জানো না

তুমি বহুদূর দূর দূর
বহুদূর দূর দূর
বহুদূর বেড়ে গিয়েছ
ধৈর্যের রস ঘিলু থেকে তুমি 
সব টুকু শুষে নিয়েছ

তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনব না আর
যথেষ্ট বুঝি কিসে ভালো হবে
নিজেদের মতো ভাববো

আমি অন্য কোথাও যাব না
আমি এই দেশেতেই থাকব

তুমি বাজে কথা খুব
জোরে জোরে জোরে
বার বার করে বলবে
তুমি এত কথা ভীড়ে সত্যি গুলোকে
চুরমার করে চলবে

আমি গোবেলসের আয়নায়
ঠিক তোমাকেই দেখে ফেলেছি
এই হাঙরের দাঁত পুরোনো
তাতে পোকা লেগে আছে দেখেছি

তুমি গরীবের ভালো চাও না
সেটা বোঝাতে বাকী রাখোনি
তুমি মিথ্যা পূজোতে ব্যস্ত
কোনো সত্যি লড়াইয়ে থাকোনি

তুমি সব ধরনের অঙ্ক পাকিস্তান
দিয়ে গুণ করেছো
নাছোড়বান্দা করেই ছেড়েছো

তুমি বহুদূর দূর দূর
বহুদূর দূর দূর
বহুদূর বেড়ে গিয়েছ
ভারতের ভীত নাড়িয়ে
নিজের সমনকে ডেকে নিয়েছ

তোমার কোনো কোনো কোনো
কোনো কোনো কোনো
কোনো কথা শুনব না আর
যথেষ্ট বুঝি কিসে ভালো হবে
নিজেদের মতো ভাববো

আমি অন্য কোথাও যাব না
আমি ভারতবর্ষেই থাকব

SHARE