লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ মৃত্যুর শহর
কন্ঠঃ সুমন
কথাঃ রঞ্জন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ বিবর্তন

অনন্তকাল মৃত্যু, কেটেছে অন্ধ কূপে
পুনর্জন্ম আমার আঁধারের ছায়াতে
রক্তের উপাসনা, ত্রিভুজ ছয়ের প্রভুকে
শক্তি দাও আমায়, অশুভ প্রলয়ের।

সব দুঃস্বপ্ন হোক সত্যি, অশনি অনত্য
আলোর সমাধিতে হায়েনারই উল্লাস
অতৃপ্ত আত্মাদের প্রতিধ্বনি ডাকে (আমায়)
সোঁদা দেয়ালের নিঃশ্বাস রাখে ঘিরে (আমাকে)

সব ছায়াতে মিশে আছে অন্ধকার
জেগে উঠবে তুমি অমানুষে
অস্পর্শ তাড়না এই সভ্যতায়
মুক্তির নেশা এই ছায়ার জগতের
(স্বাগত মৃত্যুর শহরে)
সঁপে দাও নষ্ট স্বত্তা,
আমি পরবাস্তবতার পূজারী
ঢেকে যাক পৃথিবী, নিঃসীম কুয়াশায়
চারিদিকে আর্তনাদ শ্মশানের নিরবতায়
পূর্ণহোক তোমাতে সব বিদ্বেষ হিংস্রতা
আড়ালে হেসে যাবে আঁধারের দেবতা।

Below lyrics content