লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ চলে গেলে
কথাঃ শোভন
কন্ঠঃ শোভন
সুরঃ শোভন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ ত্রিমাত্রিক

চলে গেলে তুমি মিথ্যে মোহে
আমায় একা ফেলে
ভেবে ছিলে আমি ধ্বংস হব
কষ্ট আর অভিমানে
চলে গেলে বড় অসময়ে
ভেবে নিঃশেষ আমাকে
সুসময় তখনো আসতে বাকি
তা তুমি জানলে কিভাবে

কষ্টের সাধ্য কী আমার
অশ্রু ঝরাবে
দুঃসময়ের সাধ্য কী আমায়
কষ্টে ভাসাবে
আমি শক্ত হাতে জীবন তরীর ঐ
হাল ধরেছি
দেখ তোমাকে ছাড়াও একাকী পথ ধরে
এগিয়ে চলেছি।

দুঃসময়ের ঘন্টাধ্বনি শুনে
আর্তনাদ করে কেঁদেছি আমি
অনুনয় বুকে নিয়ে
তোমাকে পাশে চেয়েছি
সুসময়ের স্বপ্ন নিয়ে তুমি
ডানা মিলে ছিলে দূর আকাশে

Below lyrics content