লিরিক্স

শিরোনামঃ দূর থেকে
কথাঃ শোভন
কন্ঠঃ শোভন
সুরঃ শোভন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ ত্রিমাত্রিক

অরুনোদয়ের অগ্নি সাক্ষী তুমি
নরম ঘাসের পেলবতা
সদ্য ফোঁটা গোলাপ কলির মত
কোমল তোমার সজীবতা
তুমি যেন মোমের মূর্তি হয়ে
রয়েছ আমার এ হৃদয়ে
ছুঁয়ে দেখতেও দ্বিধা হয় তোমায়
যদি ভেঙে যাও সেই ভয়ে…

ইচ্ছে করে শুধু দেখি
তোমায় দুচোখ ভরে
রংধনুর সাতটি রঙে
সাজিয়ে নেই আপন করে
শুধু দূর থেকে… দেখি দূর থেকে
দূর থেকে…

সাগরের নীল জলের মত
প্রশান্ত তোমার মুখচ্ছবি
যেন পটে আঁকা বিমুর্ত শিল্পে
তুমি অনন্যা প্রিয়দর্শিনী…

প্রতিমার ছবি হয়ে তুমি
অধরা আমার কাছে
দেবী হয়ে এসেছ তুমি
কেড়েছ আমার এই হৃদয়টাকে…

...
string(3) "691"
string(9) "Trimatrik"
array(2) {
  ["title"]=>
  string(9) "Aurthohin"
  ["link"]=>
  string(42) "https://dev.lyrics71.net/artist/aurthohin/"
}