লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ ১৭ পৃষ্ঠা
কন্ঠঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ ছারপোকা

হঠাৎ করে কেঁদে ওঠে সে
কি যেনো এক কান্না ছিলো
কি যেনো এক আকাশ ছিলো
আকাশটা চুরি হয়ে গেছে

আজ আমার মন ভাল নেই!

কি যেনো কি হয়ে গেছে আমার
সারাটা আকাশ তারার মেলায়
লাগছেনা ভালো অসুখটা আর
আজ আমার মন ভালো নেই।

কথা সব শেষ হয়ে গেছে
নাকি শেষ তুমি করেছিলে?
লাগছে না ভালো জীবনটা আর
আজ আমার মন ভালো নেই।

Below lyrics content