Allah Ke Je Paite Chay (আল্লাকে যে পাইতে চায়)
লিরিক্স
শিরোনামঃ আল্লাকে যে পাইতে চায়
নজরুল গীতি
আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালবেসে।
আরশ্ কুরসি লওহ কালাম, না চাহিতেই পেয়েছে সে।।
রসুল নামের রশি ধ’রে যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে।।
তর্ক ক’রে দুঃখ ছাড়া কি পেয়েছিস্ অবিশ্বাসী,
কি পাওয়া যায় দেখ্ না বারেক হজরতে মোর ভালবাসি’।
এই দুনিয়ায় দিবা-রাতি ঈদ্ হবে তোর নিত্য সাথী,
তুই যা চাস্ তাই পাবি রে ভাই আহমদ চান যদি হেসে।।