Eider Khushir Tufane Aaj (ঈদের খুশির তুফানে আজ)
লিরিক্স
শিরোনামঃ ঈদের খুশির তুফানে আজ
নজরুল গীতি
ঈদের খুশির তুফানে আজ ভাসলো দো জাহান
এই তুফানে ডুবু ডুবু জমিন ও আসমান।।
ঈদের চাঁদের পানসি ছেড়ে বেহেশত হতে
কে পাঠালো এত খুশি দুখের জগতে
শোন ঈদগাহ হতে ভেসে আসে তাহারি আজান।।